ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএ

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১: ৩১
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএ
সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে।

চালকসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তি কিংবা তাঁর পরিবার নির্দিষ্ট নিয়ম মেনে এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছে বিআরটিএ।

সংস্থাটি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

কোন ক্ষেত্রে কত টাকা সহায়তা মিলবে?

বিআরটিএর তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার পরিমাণ হলো—

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • মৃত্যুর ক্ষেত্রে: কমপক্ষে ৫ লাখ টাকা।
  • অঙ্গহানির ক্ষেত্রে: কমপক্ষে ৩ লাখ টাকা।
  • গুরুতর আহত হলে: স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে কমপক্ষে ৩ লাখ টাকা।
  • আহত হলে: স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে কমপক্ষে ১ লাখ টাকা।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর নির্ধারিত ফরম-৩২-এ আবেদন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ঘরে বসেই অনলাইনে বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। তবে দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকবে না বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

যেভাবে পৌঁছাবে সহায়তার টাকা

আবেদন অনুমোদিত হওয়ার পর নির্ধারিত আর্থিক সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিআরটিএ।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন