ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২: ১৫
কপ-৩১ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা
সংগৃহীত

তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

পররাষ্ট্রসচিব জানান, তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানান সালাহউদ্দিন নোমান। তিনি বলেন, সামরিক ও অর্থনৈতিক অঞ্চলে নির্দিষ্ট বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা প্রতিষ্ঠার বিষয়গুলো সামরিক সহযোগিতার অংশ। এসব বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো যেতে পারে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তুর্কি কোম্পানির সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এটি দ্বিপক্ষীয় সফর নয়; বরং একটি সৌজন্য সাক্ষাৎ। এতে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উন্নত দেশগুলো আগেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সহযোগিতা নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টা এবং ক্ষতিপূরণের বিষয়ে বাংলাদেশ জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন