https://newsbdc.com/national/mw96kr7yy6
রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসিকে আহ্বান
তহবিল সংকটের মধ্যেও রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশনকে (আইএফআরসি) আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৫ মিনিট আগে
বৈঠকে হুমায়ুন কবির বলেন, তহবিল কমে যাওয়ার এই সময়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক চাহিদা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে আইএফআরসির বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা জরুরি।
তিনি পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। একই সঙ্গে আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদারে সরকারের আগ্রহের কথা জানান তিনি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৭ মিনিট আগে
২০২৬ সালের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করে তিনি দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্ব দেন।
সেভাল গুজেলকিলিঞ্চ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৬ মিনিট আগে
বৈঠকে মানবিক সেবা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা জোরদার, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও গভীর করার বিষয়গুলো তুলে ধরেন আইএফআরসির নতুন প্রতিনিধি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।