ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

গ্রাম পুলিশের বেতন বাড়িয়ে চার সুবিধা কার্যকরে পরিপত্র জারি

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১৭: ৪১
গ্রাম পুলিশের বেতন বাড়িয়ে চার সুবিধা কার্যকরে পরিপত্র জারি
সংগৃহীত

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে পৃথক চারটি পরিপত্র ও সম্মতিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দফাদার ও মহল্লাদারদের মাসিক বেতন ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি মাসিক মোবাইল ভাতা, তিন বছর পরপর বাইসাইকেল এবং নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।

সোমবার স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এসব পরিপত্র জারি করা হয়। এতে সই করেছেন বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।

গত শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধা দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবায়নে এখন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

বেতন বাড়ল ৪৫ হাজার ৮৭০ সদস্যের

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধান বা দফাদারের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। আর সাধারণ গ্রাম পুলিশ বা মহল্লাদারের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিপত্র অনুযায়ী, দেশে বর্তমানে ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৫৭৮ জন দফাদার এবং ৪১ হাজার ২৯২ জন মহল্লাদার কর্মরত রয়েছেন। সব মিলিয়ে ৪৫ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য বর্ধিত বেতন পাবেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিয়ম অনুযায়ী, গ্রাম পুলিশের বেতন-ভাতার অর্ধেক সরকার এবং বাকি অর্ধেক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হয়। তবে নতুন করে বাড়ানো মাসিক ৫০০ টাকার পুরো অর্থ সরকার বহন করবে। এ জন্য বিদ্যমান বরাদ্দের অতিরিক্ত অর্থ ছাড়ের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মাসে ২০০ টাকা মোবাইল ভাতা

দায়িত্ব পালনের সুবিধার্থে গ্রাম পুলিশ সদস্যদের মাসিক ২০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ টাকা সরকার এবং বাকি ১০০ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও দুর্যোগকালীন জরুরি যোগাযোগে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় থানা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়।

তিন বছর পরপর পাবেন বাইসাইকেল

গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি তিন বছর পরপর তাঁরা একটি করে বাইসাইকেল পাওয়ার যোগ্য হবেন।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

এর আগে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। নতুন পরিপত্রে শুধু বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। অন্যান্য শর্ত ও সরঞ্জামের প্রাপ্যতা আগের মতোই বহাল থাকবে।

নারী সদস্যদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি

নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে সরকার। নতুন পরিপত্র অনুযায়ী, কোনো নারী সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাঁকে পূর্ণ বেতনে ছুটি মঞ্জুর করতে হবে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছুটিতে থাকার সময় সংশ্লিষ্ট সদস্যের মাসিক বেতন-ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ যথারীতি পরিশোধ নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁদের কল্যাণ ও পরিবারের প্রতি সরকারের সমর্থনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুবিধাগুলো বাস্তবায়নে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন