https://newsbdc.com/national/mwa71yh7xn
চিকিৎসাব্যবস্থা ধ্বংস করে মানুষকে বিদেশমুখী করা হয়েছিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক জীবনেরও বেশি সময় স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে দেশের খনিজসম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করা হয়েছিল।’
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
এদিকে, সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের একটি পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।