ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

এমপিদের উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ, বিরোধীদের চিঠি দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০: ৫৫
এমপিদের উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ, বিরোধীদের চিঠি দেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

গত ১২ অক্টোবর সরকারি দলের ২০৩ সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থেকে এমপিদের অভিপ্রায় অনুযায়ী প্রকল্প গ্রহণে ৫১ কোটি ১৮ লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদ পরিবহন সহায়তা থেকে আরও ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৭ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

এ বরাদ্দের খবর প্রকাশের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা সমালোচনা করেন।

সোমবার সম্পূরক প্রশ্নে এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন জানতে চান, শুধু সরকারি দলের এমপিদের আসনে বরাদ্দ দেওয়া হলে বিরোধী দলের এমপিদের ইউনিয়ন পরিষদগুলোতে কি উন্নয়নের প্রয়োজন নেই?

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৯ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য করছে না। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের বরাদ্দপত্র মঙ্গলবারের মধ্যে বিরোধীদলীয় নেতার দপ্তরে পৌঁছে দেওয়া হবে। সব নির্বাচনী এলাকায় সমভাবে উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৮ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, গাজী নজরুল বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

প্রথম দিনের বৈঠকে সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, মুহম্মদ শফিকুর রহমান, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, আব্দুল হাই এবং সাবেক গণপরিষদ সদস্য আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

এ ছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়। তাঁরা হলেন—মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন