ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ ৬৩ শিক্ষার্থী, নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০: ৫৮
ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ ৬৩ শিক্ষার্থী, নারায়ণগঞ্জের মাদ্রাসায় আগুন


মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার পুরোনো পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩২ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আগুন যাতে পুরো ভবনে ছড়িয়ে না পড়ে, সে জন্য নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব আজিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাত দেড়টার দিকে হেফজ বিভাগের দায়িত্বে থাকা এক শিক্ষক নামাজের সময় প্রথম পোড়া গন্ধ পান। পরে গন্ধ তীব্র হলে এবং ভেতর থেকে শব্দ শুনে লাইব্রেরির দরজা খুলে আগুন দেখতে পান।

তিনি জানান, ওই শিক্ষক দ্রুত শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং মাইকে ঘোষণা ও ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। আগুন লাগা লাইব্রেরির ওপরের তিনটি তলায় নাহুমী ও ইবতেদাইয়া জামাতের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ায় তাঁরা বেশি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৪ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

মাদ্রাসার শিক্ষার্থী হাসান মাহমুদ জানান, আগুনে লাইব্রেরির সবকিছু পুড়ে গেছে। বিপুল পরিমাণ কিতাবাদি নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে করা লাইব্রেরির ডেকোরেশনের কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

মাদ্রাসার আরেক শিক্ষার্থী ইমরান অভিযোগ করেন, কাছাকাছি শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও সেখানকার ইউনিট সময়মতো পৌঁছায়নি। তুলনামূলক দূরের কাঁচপুর ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে চেষ্টা চালান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজন আইসিইউতে রয়েছেন। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই; সবাই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন