ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

জলবায়ু ন্যায্যতার দাবি নিয়ে বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১: ৪২
জলবায়ু ন্যায্যতার দাবি নিয়ে বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, ক্ষতিপূরণ ও ন্যায্য অর্থায়নের দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি জানান, সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ রয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও আলোচনার কথা রয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু অর্থায়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পেতে পারে। পররাষ্ট্র সচিবের আশা, এসব কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নিতে নতুন সুযোগ তৈরি করবে।

পররাষ্ট্র সচিব জানান, বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ ভৌগোলিক ও পরিবেশগত কারণে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৪ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

এ পরিস্থিতিতে সম্মেলনের মূল অধিবেশনে প্রধানমন্ত্রী উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতিজনিত তহবিল কার্যকর করা এবং অভিযোজন অর্থায়নে বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেবেন।

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের প্রচার

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

জলবায়ু সম্মেলনে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগও তুলে ধরবে বাংলাদেশ। সম্মেলনের গ্রিন জোনে বিশেষ ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হবে। সেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরা হবে।

সম্মেলন চলাকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং যৌথ প্রচার নিয়ে একটি দ্বিপাক্ষিক ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এ ছাড়া ব্লু জোনে জলবায়ু পরিবর্তনে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পলিমার পণ্যের বিকল্প হিসেবে পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বাধা নিয়ে দুটি পৃথক পার্শ্ব-আলোচনার আয়োজন করবে বাংলাদেশ।

উল্লেখ্য, তুরস্কের সভাপতিত্ব এবং অস্ট্রেলিয়ার সহ-সভাপতিত্বে এবারের কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও পরিবেশবান্ধব পণ্যের প্রসারে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে সম্মেলনটিকে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন