https://newsbdc.com/national/mwabj079ga
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। অনেক মৌলিক মানবাধিকার এখানে কার্যকর হবে না। কারণ তিনি সাজাপ্রাপ্ত অপরাধী।’
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৬ মিনিট আগে
তাঁকে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে, সেটিই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে।
ব্রিফিংয়ে দেশের খাদ্য মজুত ও তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় দেশে খাদ্য মজুত বেশি রয়েছে। গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।
বাসে আগুনসহ বিভিন্ন সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামেনি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।