https://newsbdc.com/national/mwaf98nzft
আ. লীগের কার্যক্রমের পাশাপাশি প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
আওয়ামী লীগের কার্যক্রমের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণমাধ্যমেরও বিষয়টি মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৪ মিনিট আগে
ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নতুন কিছু নয়। তাঁর দাবি, দলটির জন্মলগ্ন থেকেই গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি স্থানে গিয়ে দলটির লোকজন এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু আওয়ামী লীগের কার্যক্রমই নিষিদ্ধ করা হয়নি; ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের কথা উল্লেখ রয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৬ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের জনগণ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় গ্রেপ্তারও করা হয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৫ মিনিট আগে
রাতের অন্ধকারে কয়েকজনের স্লোগান দেওয়া, গাড়ি বা বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনার মাধ্যমে বারবার প্রমাণিত হচ্ছে যে আগুন সন্ত্রাসের সঙ্গে তারাই জড়িত। এ ধরনের কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে যাঁর কথা তিনি উল্লেখ করেছেন, তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার কথাও বলেন তিনি।
বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।