ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৫: ৩৮
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ: সমাজকল্যাণমন্ত্রী
সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের আস্থা অর্জনে বর্তমান সরকার আন্তরিক। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফার আলোকে একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৫ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা ও ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত করা হয়েছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগে সেগুলো ৫০ শয্যায় রূপান্তর করা হয়। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি আরও বলেন, শুধু সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক খাতে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। এ ধরনের সামাজিক উদ্যোগে সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাঁর দাবি, অর্থনীতিকে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে। এ পরিস্থিতি রাতারাতি মেরামত করা সম্ভব নয়। অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন।

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন