https://newsbdc.com/national/mwaifcj4mn
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৩ মিনিট আগে
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে। তাঁর দাবি, দলটি জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে নির্দেশনা রয়েছে। গেজেট অনুযায়ী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৬ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রাতের অন্ধকারে কয়েকজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তাঁর ভাষ্য, এসব ঘটনার মধ্য দিয়ে আগুন সন্ত্রাসের বিষয়টি সামনে আসছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৪ মিনিট আগে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সংশ্লিষ্ট সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে তিনি বলেন, আগুন সন্ত্রাসের মূল হোতাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে।
এদিকে, বিজেসির উত্থাপিত দাবিদাওয়া প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোর টিকে থাকা, আধুনিকায়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী জানান, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্যসচিব ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।