ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, চিকিৎসায় দুই মেডিকেল বোর্ড

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৬: ৫৮
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, চিকিৎসায় দুই মেডিকেল বোর্ড
সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে দুটি মেডিকেল বোর্ড। এসব বোর্ডে রয়েছেন ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাধীন শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যে দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৩ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

অগ্নিকাণ্ডের পর শিক্ষার্থীদের শ্বাসনালিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল এবং শ্বাসনালিতে ইনজুরি হয়েছে। পাঁচতলা ভবনটির দোতলায় লাইব্রেরি ও প্রশাসনিক অংশে আগুনের সূত্রপাত হওয়ায় ওপরের তলাগুলোতে থাকা শিক্ষার্থীরা ধোঁয়ায় আক্রান্ত হয়।

আগুন লাগার পর আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। ধোঁয়ার কারণে শ্বাসনালির ক্ষতি এবং আতঙ্কজনিত মানসিক ট্রমা—দুইয়ের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়ে বলে জানান প্রতিমন্ত্রী।

চিকিৎসার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা শুরু থেকেই অত্যন্ত যত্নসহকারে শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছেন। দুটি মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রতিটি রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনেকেই মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। আশা করছি, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে আরও প্রায় ৩০ জনকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে। বাকিরাও এখন পর্যন্ত ভালো আছেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আশা করা যাচ্ছে, তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে।

এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একই সঙ্গে ঢাকার বাইরে বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

মাদ্রাসার ভবনটির ব্যবহার ও অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজেরাই বাসা ভাড়া নিয়ে হোস্টেল তৈরি করে। কিন্তু ভবনটি যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে, সেটি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ২৪ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

তিনি বলেন, ভবন নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিল্ডিং রেগুলেশন রয়েছে। অথচ অনেক আবাসিক ভবন পরবর্তী সময়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আবাসিক ভবনকে হোটেল-রেস্টুরেন্টে রূপান্তর করা হচ্ছে, যদিও সেগুলো ওই ধরনের ব্যবহারের উপযোগী করে নির্মিত নয়।

মাদ্রাসার ভবনটির ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, ভবনটি হয়তো মাদ্রাসার জন্য নির্মিত হয়নি; বরং একটি সাধারণ আবাসিক ভবনকে পরবর্তী সময়ে মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই ভবনের নির্মাণ ও ব্যবহারের ক্ষেত্রে নিয়মকানুনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের প্রশাসনিক অংশ ও লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। এতে ওই তলার পুরো লাইব্রেরি পুড়ে যায়। উদ্ধারকারীদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। তবে বিষাক্ত ধোঁয়ার কারণে তাদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চার শিক্ষার্থী আইসিইউতে রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ




বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন