https://newsbdc.com/national/mwaul9sauy
দেশের ভেতরে ষড়যন্ত্রে কারা জড়িত, খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
রাতের অন্ধকারে কিংবা ভোররাতে কোথাও একটি-দুটি গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দু-একটি প্রতীকী ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলা হয়, তা যৌক্তিক নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩১ মিনিট আগে
এ সময় সংসদের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
৩০০ বিধিতে পরে বক্তব্য দেবেন জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে কিংবা বিজনেস ফ্যাকাল্টির গাড়ির ছাদের ওপর একটি ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না। অন্য কোথাও রাতের অন্ধকারে অথবা ভোররাতে পরিত্যক্ত বাস কিংবা যেখানে গাড়িচালক ও হেলপার থাকে না, এমন একটি-দুটি গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৩ মিনিট আগে
তিনি আরও বলেন, এই দু-একটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ—এমন বলা তাঁর মতে যৌক্তিক নয়।
তবে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না, সেখানে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাদের সহযোগিতা করছেন, এসব প্রশ্ন সরকারকে করা হচ্ছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪১ মিনিট আগে
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে কারা কারা এর সঙ্গে জড়িত এবং কারা ইন্ধন দিচ্ছে, এসব বিষয় সরকার খতিয়ে দেখছে। বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি যদি সংশ্লিষ্ট ফোন নম্বর এবং কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা জানান, তাহলে সরকার তদন্ত করে দেখবে।
দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরে হোক বা দেশের বাইরে কিংবা সম্মিলিতভাবে—কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়িত হবে না। এ বিষয়ে সবাই অঙ্গীকারবদ্ধ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।