ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

দেশের ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়নে বড় উদ্যোগ নিচ্ছে সরকার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০০: ৩৪
দেশের ৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়নে বড় উদ্যোগ নিচ্ছে সরকার
সংগৃহীত

দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ শেষ করা হবে।

মঙ্গলবার নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪০ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, নওগাঁ জেলা স্টেডিয়ামে আধুনিক প্যাভিলিয়ন, গ্যালারি ও ইনডোর সুবিধা গড়ে তোলা হবে। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিন শতাধিক জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে।

খেলোয়াড়দের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য সরকারি চাকরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে সাবেক ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান খেলোয়াড়কে বিকেএসপিতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে তাঁদের পড়াশোনা ও খেলাধুলার ব্যয়ভার বহন করবে রাষ্ট্র।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৩ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।


বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন