ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১: ২১
ভোরের বৃষ্টিতে ভিজল রাজধানী, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
সংগৃহীত

ভোরের বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) সকাল শুরু হয়েছে বৃষ্টির মধ্য দিয়ে। দিনের কর্মসূচি নিয়ে ঘর থেকে বের হওয়ার আগেই বৃষ্টির মুখে পড়েছেন নগরবাসী।

ঢাকার পাশাপাশি আশপাশের কয়েকটি এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বজ্রপাত ও ঝোড়ো বাতাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৬ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

বুধবার সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৮ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বুধবার ভোর সাড়ে ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৯০ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Climate নিয়ে আরও পড়ুন