ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ফ্যাসিস্ট আমলে জ্বালানি ছিলো দুর্নীতির অন্যতম খাত, ঝুঁকিতে অর্থনীতি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১: ৫১
ফ্যাসিস্ট আমলে জ্বালানি ছিলো দুর্নীতির অন্যতম খাত, ঝুঁকিতে অর্থনীতি
সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতের অন্যতম সমস্যা ছিল দুর্নীতি ও অনিয়ম—এমন তথ্য উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে। নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরিবর্তে আমদানিনির্ভরতা বৃদ্ধি এবং বিশেষ বিধানের আওতায় পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার কারণে খাতটিতে নানা অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, ২০টি গ্যাসকূপ খননের কাজ রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে দেওয়ায় বাপেক্সের তুলনায় প্রতিটি কূপে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ ডলার ব্যয় হয়েছে। এতে মোট বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ডলার। বিশ্লেষকদের মতে, জ্বালানি খাতের অনিয়ম ও বিদেশিনির্ভরতা দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়িয়েছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতের অনেক সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছিল। আমদানিনির্ভরতা বাড়ার কারণে গ্যাস কেনায় বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা লোকসানের তথ্যও উঠে এসেছে এতে।

স্থানীয় গ্যাসের সরবরাহ বাড়ানোর পরিবর্তে আমদানির ওপর নির্ভরতা তৈরি হওয়ায় দুর্নীতির সুযোগ বেড়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, টেন্ডারের মাধ্যমে এলএনজি কেনার ক্ষেত্রে ২৩টি কোম্পানি শর্ত পূরণ করলেও কাজ দেওয়া হয়েছিল ১২টি প্রতিষ্ঠানকে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন ও জ্বালানি চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, প্রাথমিক জ্বালানির সরবরাহ বাড়ানোর দিকে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। এলএনজি টার্মিনাল নির্মাণ ও এলএনজি আমদানির মাধ্যমে বিদ্যুৎ, সার, গৃহস্থালি ও শিল্প খাতের চাহিদা পূরণের দিকেই আগের সরকার বেশি গুরুত্ব দিয়েছিল।

তিনি বলেন, সমুদ্রের গভীরে গ্যাস অনুসন্ধানের কাজ সময়মতো শুরু করা হলে এত দিনে কিছু ফল পাওয়া যেত। বঙ্গোপসাগরের নিচে মিয়ানমার ও ভারত গ্যাস পেয়ে থাকলে বাংলাদেশেরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ জাতীয় সক্ষমতা বাড়ানোর কাজে যথাযথভাবে ব্যয় হয়নি। ২০২২ সালের গণশুনানিতে দেখা যায়, তহবিলের ৬৫ শতাংশ অর্থই ব্যয় করা হয়নি। এসব অর্থ ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখা হয়েছিল বলে তিনি জানান।

তাঁর অভিযোগ, বাপেক্সের নিজস্ব সক্ষমতা ও সম্পদ কাজে লাগিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের পরিবর্তে ঠিকাদারদের ওপর নির্ভর করা হয়েছে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

জ্বালানি খাতে অনিয়মের আরেকটি মাধ্যম ছিল বিশেষ বিধান। এ আইনের আওতায় পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থনৈতিক শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, রাশিয়ার সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে ২০টি কূপ খননের কাজ দেওয়ায় প্রতিটি কূপে বাপেক্সের তুলনায় ১ কোটি ২০ লাখ ডলার বেশি ব্যয় হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কাজ দেওয়া হলে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানির অপ্রতুলতা বিদ্যুৎ খাতেও সংকট তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ড. জাহিদ হোসেন বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনে যেতে পারবে কি না, তা নির্ভর করে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ওপর। এসব কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত ও চুক্তি করার সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত উৎপাদনক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়নি। অথচ কেন্দ্র স্থাপনে ব্যয় হয়ে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি, সরকারের ভর্তুকি এবং বিদ্যুতের দাম—সবই বেড়েছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি খাতের অনিয়ম, অপরিকল্পিত সিদ্ধান্ত ও আমদানিনির্ভরতা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি করেছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন