ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

চার মাসে পাটপণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৩: ১১
চার মাসে পাটপণ্যের রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ
সংগৃহীত

বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক তন্তুর তৈরি পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ২৭৭ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ, চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৬৯ মিলিয়ন ডলার বা ২৪ দশমিক ৮৮ শতাংশ।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৭ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

পণ্যভিত্তিক হিসাবে কাঁচা পাট রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে কাঁচা পাট রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৩ দশমিক ২১ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ৫৩ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬২ দশমিক ৪২ শতাংশ।

পাট খাতের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসছে পাট সুতা ও টুইন থেকে। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১৬৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে ২১৬ দশমিক ৫৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।

তবে চট ও থলে রপ্তানি আয় ৫৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৩ দশমিক ৪৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, অন্যান্য পাটজাত পণ্যের রপ্তানি আয় ২০ দশমিক ৭৪ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২২ দশমিক ৪৬ মিলিয়ন ডলার হয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৯ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিশ্ববাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ, প্যাকেজিং সামগ্রী, গৃহসজ্জার উপকরণ, কারিগরি বস্ত্র ও ফ্যাশন পণ্যের চাহিদা বাড়ছে। পাশাপাশি পাটকাঠি থেকে উৎপাদিত চারকোলসহ বহুমুখী পণ্যের আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনা তৈরি হয়েছে। এসব পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে প্রচলিত পাটপণ্যের পাশাপাশি নতুন খাত থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

পাট খাত উন্নয়নে পাঁচ বছরের পরিকল্পনা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৮ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ২০২৬-২০৩১ মেয়াদি পাঁচ বছরব্যাপী ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ গ্রহণের উদ্যোগ নিয়েছে। এর অন্যতম লক্ষ্য ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

এ জন্য কাঁচা পাটের বার্ষিক উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পাটবীজের চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ দেশে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

পরিকল্পনায় পাটজাত পণ্যের বহুমুখীকরণ ও মূল্য সংযোজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে মোট পাটপণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ আসে মূল্য সংযোজিত পণ্য থেকে। ২০৩১ সালের মধ্যে এ হার ৭০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে জিওটেক্সটাইল, পরিবেশবান্ধব প্যাকেজিং, হোম ফার্নিশিং, কারিগরি বস্ত্র এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত পাটজাত পণ্যের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৭৫০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশকে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে সম্ভাবনাময় শিল্প খাতগুলোর সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করীম মুন্না বলেন, পাট রপ্তানি, বিশেষ করে কাঁচা পাট রপ্তানি বৃদ্ধি এ খাতের জন্য আশাব্যঞ্জক। তবে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। পাটের বহুমুখী ব্যবহার ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে গবেষণা ও পণ্য উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করতে হবে। এ জন্য সুপরিকল্পিত কৌশলগত কর্মপরিকল্পনার পাশাপাশি একটি বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা জরুরি। সেখান থেকে উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, গুণগত মান ও উৎপাদনপ্রযুক্তি উন্নয়নে কারিগরি সহায়তা পাবেন। এতে নতুন পণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন