https://newsbdc.com/national/mwbuxqg5ha
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর পদক্ষেপের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পর্যায়ের বৈঠকে এ দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১১ নভেম্বর) কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৯ মিনিট আগে
শামা ওবায়েদ বলেন, গ্রিন ইকোনমি ও গ্রিন এনার্জি বাস্তবায়নে সৌরবিদ্যুৎ এবং নদী খননসহ বাংলাদেশ যেসব কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির মুখে পড়ছে, সেসব বিষয়ও আলোচনায় আসবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব মোকাবিলায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু অর্থায়নের বিষয়ে একটি সমাধান চায় বাংলাদেশ। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সমস্যা মোকাবিলার উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বুধবার চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।