ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা না বাড়ায়: খলিলুর রহমান

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৫: ৫৮
জলবায়ু অর্থায়ন যেন ঋণের বোঝা না বাড়ায়: খলিলুর রহমান
সংগৃহীত

জলবায়ু অর্থায়ন যেন ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়, সে বিষয়ে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেছেন, জলবায়ু অর্থায়ন পৌঁছাতে হবে সেই দেশগুলোর কাছে, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের জন্য জলবায়ু অর্থায়নের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে অনুষ্ঠানে আলোচনা হয়েছে। তাঁর বার্তা ছিল, জলবায়ু অর্থায়ন যেন প্রয়োজনের ভিত্তিতে বণ্টিত হয় এবং তা যেন সংশ্লিষ্ট দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি তিনটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এগুলো হলো—ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদানকে অগ্রাধিকার দেওয়া, অর্থায়নের প্রক্রিয়া সহজ করে নথিপত্রের সংখ্যা কমানো ও অনুমোদন দ্রুত করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। এতে দেশগুলো নিজেদের পরিকল্পনাকে অর্থায়নযোগ্য প্রকল্পে রূপ দিতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

খলিলুর রহমান বলেন, সহনশীল শর্তে অর্থায়নের সুযোগ দেওয়ার ক্ষেত্রে শুধু দেশের আয় নয়, ঝুঁকির মাত্রাকেও প্রধান বিবেচনায় নেওয়া উচিত। অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৭ সালের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার এগিয়ে নিয়ে যাবে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর উপকারে আসে—এমন কার্যকর জলবায়ু অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন