https://newsbdc.com/national/mwcz0kohvl
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও বাংলাদেশের অগ্রাধিকার আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে আজ কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
এদিকে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে
তিনি জানান, পাট ও অন্যান্য পচনশীল পণ্যের আন্তর্জাতিক প্রচারে বাংলাদেশ একটি স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করেছে। আগের দিনের বৈঠকে এ উদ্যোগের প্রস্তাব তুলে ধরা হলে তা প্রশংসিত হয়েছে।
অন্যদিকে, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রসঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ১ ঘণ্টা আগে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে। এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সংকটের গ্রহণযোগ্য সমাধানের সম্ভাবনা যাচাই করতে চায় বাংলাদেশ। উদ্যোগটি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদারদের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন। এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।