ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

কপ-৩১-এর গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৪: ১৭
কপ-৩১-এর গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি সেখানে যান।

এ সময় পরিবেশ সুরক্ষায় বিশ্ববাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাই মিলে পুরো বিশ্বকে বাঁচাতে হবে। পরিবেশ সুরক্ষায় একটি টেকসই সমাধান চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বিশ্ব ফোরামে বাংলাদেশের জোরালো কণ্ঠ থাকবে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতা পর্যায়ের শীর্ষ সম্মেলনের শেষ দিনের কর্মসূচিতে ব্যস্ত সময় কাটানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিন আনতালিয়ায় সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি। তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১ ঘণ্টা আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে।

জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে আগামীকাল শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন