https://newsbdc.com/national/mwdhdm474k
সহিংসতার ঘটনা এআই দিয়ে বাড়িয়ে দেখানো হচ্ছে: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে উৎখাত হওয়া ফ্যাসিস্টরা আবার ফিরে আসবে—এমন কল্পনা অবান্তর। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু দুষ্কৃতকারীর সহিংস কর্মকাণ্ড এআই প্রযুক্তির মাধ্যমে বাড়িয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে
মন্ত্রী বলেন, কিছু দুষ্কৃতকারী সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনা এআই প্রযুক্তির মাধ্যমে বেশি করে দেখানো হচ্ছে, যাতে সরকার স্থিতিশীল হতে না পারে। তাঁর অভিযোগ, অস্থিরতা তৈরির এসব কর্মকাণ্ডে পতিত ফ্যাসিস্ট সরকারের ইন্ধন রয়েছে। দেশের বাইরে অবস্থান করে যারা বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সেই প্রচেষ্টা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আন্দোলনের নামে উসকানি দিয়ে কারখানা বন্ধ ও ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হয়েছিল। তবে শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরেছেন। তাঁর দাবি, সাধারণ শ্রমিকরা এসব আন্দোলনে জড়িত ছিলেন না; বরং কিছু ব্যক্তি ইন্ধন জুগিয়েছেন। শ্রমিকদের ওয়েজবোর্ড হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের আয়-রোজগার বাড়াতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয়ে মন্ত্রী জানান, এ লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। একটি বিমানবন্দর নির্মাণ ও চালু করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। প্রস্তাবিত স্থানটি ঢাকা থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে। বিমানবন্দর নির্মাণে প্রায় দুই হাজার একর জমি প্রয়োজন হবে। সমীক্ষায় সবকিছু অনুকূলে থাকলে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৬ মিনিট আগে
তিনি আরও জানান, নেত্রকোনার দুর্গাপুর ও বিরিশিরি এবং ময়মনসিংহের হালুয়াঘাটকে ঘিরে একটি বৃহৎ পর্যটন এলাকা গড়ে তোলার মহাপরিকল্পনা রয়েছে সরকারের।
‘গ্রামকে শহরে রূপান্তর নয়, গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের প্রকৃত পথ’—বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
আরও পড়ুন
হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।