ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১: ২৭
জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের


বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘পলিসি টু প্র্যাকটিস—স্ট্রেনদেনিং জেন্ডার-রেসপনসিভ ক্লাইমেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্স: বাংলাদেশ স্ট্র্যাটেজি ফর অ্যাডভান্সিং বেলেম জিএপি’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক কার্যক্রম আরও কার্যকরভাবে সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে এ উইং কাজ করবে।

তিনি জলবায়ু কার্যক্রমে জেন্ডারভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা জোরদার এবং জলবায়ু অর্থায়নে নারীর কার্যকর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪২ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুবিনা ফেরদৌসী। তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি) গ্রহণ করেছে। বর্তমানে এ পরিকল্পনা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। এর অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও অধিদপ্তরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তনবিষয়ক ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ ও দায়িত্ব নির্ধারণের পাশাপাশি নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

রুবিনা ফেরদৌসী আরও বলেন, সিসিজিএপির সঙ্গে সামঞ্জস্য রেখে জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ে খাতভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়ন, অগ্রগতি পর্যবেক্ষণ কাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনায় থাকা নীতিগত অঙ্গীকারগুলোকে বাস্তব কর্মসূচি ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে। এ জন্য পরিকল্পনার শুরু থেকেই জেন্ডার সমতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জরুরি।

তারা আরও বলেন, জেন্ডার-সংবেদনশীল জলবায়ু অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অভিযোজন কার্যক্রমে তাদের চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ পরিকল্পনা কার্যকর করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তমন্ত্রণালয় সমন্বয়, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ জরুরি।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ইউএন উইমেন, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ট্যাগ:

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন