https://newsbdc.com/national/mwemkafbdc
২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বর্তমানে দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১০ মিনিট আগে
এর আগে শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।
প্রেস সচিব জানান, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। সম্মেলনে তাঁর ভাষণের পাশাপাশি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেওয়ার কর্মসূচি ছিল।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৩ মিনিট আগে
তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, এবার তুরস্ক সফরে গেছেন মাত্র ২১ জন। প্রধানমন্ত্রী যাওয়া-আসার সময় বিমানবন্দরে বিপুলসংখ্যক মানুষের সমাগমের যে চিত্র আগে দেখা যেত, তা থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, কপ৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন তিনি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।