ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৩: ৪৪
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী


আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন যারা, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৮ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতির পথে হাঁটেনি। এসব বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি কোনো কার্যক্রমে নেতিবাচক দিক থাকলে সেটিও প্রকাশের স্বাধীনতা সাংবাদিকদের রয়েছে। রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাজের সমালোচনা করতে গণমাধ্যমের কোনো বাধা নেই।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মেহেদী হাসান পলাশ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন