https://newsbdc.com/national/mwesaqqn2k
২২০ মিটার দূরে গিয়েও আসিফ নজরুলের ছিনতাই হওয়া ফোন উদ্ধার করতে পারেনি এসআরবি
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে নয়মুল হাসান বলেন, বুধবার গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া ফোনটি বৃহস্পতিবার সকালেও চালু ছিল। মিরপুরে ফোনটির অবস্থান থেকে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেছিল এসআরবি সদস্যরা। তখনো ফোন উদ্ধারের চেষ্টা চলছিল।
তিনি আরও বলেন, দুর্ভাগ্য ও যোগাযোগের সমন্বয়হীনতার কারণে শেষ পর্যন্ত ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ সময় আসিফ নজরুল নতুন সিম কেনায় আগের সিমটি বন্ধ হয়ে যায়। ফলে হারিয়ে যাওয়া ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৫৮ মিনিট আগে
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে রাজধানীর সোবহানবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হন আসিফ নজরুল। গাড়ির খোলা জানালা দিয়ে এক দুর্বৃত্ত তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার তদন্তে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবি কাজ করছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।