ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

বিএ পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিতে সরকারকে অনুরোধ করবেন স্পিকার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২৩: ৩২
বিএ পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিতে সরকারকে অনুরোধ করবেন স্পিকার
সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় এবং নারীদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেয় সরকার।

নারী শিক্ষার এই সুযোগ ধীরে ধীরে আরও বাড়ানো হবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকারপ্রধানকে অনুরোধ জানাবেন, যাতে বিএ পাস পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১০ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, এবারের সংসদে নারীরা পুরুষদের চেয়ে অনেক বেশি স্মার্ট। সংসদে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার কৃতী নারী রয়েছেন। তাঁদের কেউ সরাসরি নির্বাচিত হয়েছেন, আবার কেউ সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন। তাঁদের জ্ঞান ও সংসদীয় আচরণ দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৩ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

নানা আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসব। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন