https://newsbdc.com/national/mwfb8mn0hw
সব ধর্মের মানুষকে নিয়ে উন্নত রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর বিএনপি: ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য সমান নিরাপদ। এ দেশে সবাই বাংলাদেশি, কারও মধ্যে কোনো ভেদাভেদ নেই।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায়ই বলেন, ‘ধর্ম যার যার, দেশটা সবার।’ বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনার দল। সবাইকে নিয়ে একটি সুন্দর, সম্প্রীতির ও উন্নত রাষ্ট্র গড়তে দলটি বদ্ধপরিকর।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা শান্তি বিহারে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার মসজিদের পাশাপাশি মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ের জন্য বরাদ্দ সমানভাবে বণ্টনের নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিকে সামনে রেখে সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করা বর্তমান সরকারের অঙ্গীকার।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৮ মিনিট আগে
বিবিবিলা শান্তি বিহারের সাধারণ সম্পাদক রাজিব কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এবং ভদন্ত রত্নানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক এবং লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ বিন আখন্দ।
এ ছাড়া বিবিবিলা শান্তি বিহারের সভাপতি চিন্তাহরণ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রকি বড়ুয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।