ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

জলবায়ু অর্থায়নে নতুন পদ্ধতির আহ্বান জাতিসংঘের

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮: ৫১
জলবায়ু অর্থায়নে নতুন পদ্ধতির আহ্বান জাতিসংঘের
জলবায়ু অর্থায়নে নতুন পদ্ধতির আহ্বান জাতিসংঘের

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও দাবানলের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলো দুর্যোগের আগেই আর্থিক সংকটে পড়ছে। এসব দেশের ঋণের ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি দুর্যোগ পরবর্তী পুনর্গঠনেও বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সক্ষমতা তৈরির সুযোগ কমে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উন্নয়নশীল দেশগুলোকে বের করে আনতে জলবায়ু অর্থায়নের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টিল।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনের জলবায়ু অর্থায়নবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশসহ শতাধিক দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সাইমন স্টিল বলেন, শুধু অর্থায়নের পরিমাণ বাড়ালেই উন্নয়নশীল দেশগুলোর চাহিদা পূরণ হবে না। অর্থ কীভাবে এবং কোন প্রক্রিয়ায় দেশগুলোর কাছে পৌঁছাচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। অনেক উন্নয়নশীল দেশ ঋণের বোঝা, প্রাকৃতিক দুর্যোগ এবং উচ্চ মূলধন ব্যয়ের কারণে একটি সংকটময় চক্রে আটকে রয়েছে। জলবায়ু অর্থায়নের মাধ্যমে এই পরিস্থিতি থেকে তাদের বের করে আনা সম্ভব।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪১ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়নকে শুধু নির্দিষ্ট প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তর ও দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে তিনি চার দফা সুপারিশ তুলে ধরেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫০ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো কনভেনশনের পক্ষগুলোর ৩১তম সম্মেলন (কপ৩১) গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের সম্মেলন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন