https://newsbdc.com/national/mwg1ffp67y
চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
এ সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনায় সাওয়ানাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংসদ সদস্য।
সম্প্রতি চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ‘২০২৬ ওয়ার্ল্ড স্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ’-এর জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে দুটি রৌপ্যপদক জেতেন সাওয়ানা।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৪ মিনিট আগে
আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত মোট ২৯টি শিরোপা অর্জন করেছেন এই তরুণ স্কেটার।
সাওয়ানার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মাত্র পাঁচ বছর বয়সে, ২০১৫ সালে স্কেটিং শুরু করেন তিনি।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে
চীনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই হাজার স্কেটার অংশ নেন। এতে বাংলাদেশের অন্য খেলোয়াড়রাও বিভিন্ন ইভেন্টে পদক অর্জন করেন। প্রতিযোগিতায় সাফল্যের ফলে এশীয় অঞ্চলের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করে।
সাওয়ানার অর্জনে আনন্দ প্রকাশ করে এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘সাওয়ানার এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই অর্জন রূপগঞ্জের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘সাওয়ানা খন্দকারের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখবে—এই প্রত্যাশা করি।’
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।