ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩: ৩২
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী


আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে সব মানবতাবিরোধী অপরাধের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীন তদন্ত দল ও প্রসিকিউশন যেভাবে এগোবেন, সরকার তাতে হস্তক্ষেপ করবে না। তারা প্রয়োজন মনে করলে এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৫ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

শেখ হাসিনা দেশে ফিরলে আপিলের সুযোগ পাবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হলে সেটিও একটি আইনি প্রক্রিয়া। এ ধরনের মামলায় আপিল বিভাগে বিলম্ব করার আইনগত সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সংবিধান ও ১৯৭৩ সালের সংশোধনীর বিধান উল্লেখ করেন আইনমন্ত্রী।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন