https://newsbdc.com/national/mwg4uxcr24
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবির বিওপিতে জানানো হয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৪ মিনিট আগে
শনিবার ভোর থেকে গ্রামবাসী ও স্বজনরা আবারও তার সন্ধানে তল্লাশি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনী নদীর পাড়ে তার ঘাসের বস্তা দেখতে পান তারা। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, তার বাবার কপালে জখমের চিহ্ন ছিল এবং তখনো রক্তক্ষরণ হচ্ছিল।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৭ মিনিট আগে
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহতের কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।