ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে: অর্থ উপদেষ্টা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪: ৫৪
রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে: অর্থ উপদেষ্টা

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলন কক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিতুমীর বলেন, বিবিএসের নিজস্ব মাঠপর্যায়ের জরিপের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য উৎস থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে।

সেমিনারে বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।

কমিটির পর্যালোচনায় ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরবর্তী পাঁচ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে। দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১.১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩২ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে প্রবৃদ্ধি বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প থেকে। এ খাতের অবদান ছিল ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদে ৯.৭৬ শতাংশ থেকে দ্বিতীয় মেয়াদে বেড়ে ১২.১১ শতাংশে দাঁড়ায়।

উৎপাদনশিল্পের মধ্যে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান ছিল সবচেয়ে বেশি। কমিটির হিসাব অনুযায়ী, প্রবৃদ্ধি বৃদ্ধিতে এ শ্রেণির শিল্পের অবদান প্রায় ৭৯ শতাংশ। একই সময়ে জিডিপিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অংশ ১৫.১৬ শতাংশ থেকে বেড়ে ১৮.২৫ শতাংশ হয়।

পোশাক খাতের প্রবৃদ্ধি কমলেও বেড়েছে অন্য শিল্পের

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৩৪ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রতিবেদনে শিল্প উৎপাদনের বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধির তথ্যেও অসংগতি তুলে ধরা হয়েছে। তৈরি পোশাক খাতের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদের ১৩.৫৫ শতাংশ থেকে দ্বিতীয় মেয়াদে কমে ৮.৬৯ শতাংশে নেমে আসে। অথচ উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধি বেড়েছে।

এর মধ্যে অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২.৩২ শতাংশ থেকে বেড়ে ২৫.৬৭ শতাংশে পৌঁছায়। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮.১৪ শতাংশ দেখানো হয়।

কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব খাতের প্রবৃদ্ধির পেছনে প্রকৃত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির দুর্বলতা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

শিল্প উৎপাদনের তথ্য সংগ্রহে দুর্বলতা

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৪৩ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

প্রতিবেদনে শিল্প উৎপাদনের সূচক তৈরিতে ব্যবহৃত উপাত্ত সংগ্রহ ও সংকলন প্রক্রিয়ায় একাধিক অস্বাভাবিকতা চিহ্নিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে একটি বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি হিসাব করার প্রবণতা দেখা গেছে।

উদাহরণ হিসেবে পেট্রোলিয়াম পরিশোধন খাতের কথা উল্লেখ করা হয়েছে। এ খাতে ২০১৫-১৬ অর্থবছরে ৮৭.৪ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর পর পরবর্তী অর্থবছরে ঋণাত্মক ৫০.৩ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়। এ হিসাবের ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির তথ্যের ওপর নির্ভরতা ছিল বলে জানিয়েছে কমিটি।

একইভাবে জাহাজ নির্মাণ খাতে ২০১৪-১৫ অর্থবছরে ২৪২.৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭.৬ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়। কমিটির মতে, একটি বড় সামরিক বা রপ্তানি আদেশের প্রভাব পুরো শিল্প খাতের হিসাবে প্রতিফলিত হলে প্রকৃত চিত্র বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

সিমেন্টশিল্পের হিসাবেও ত্রুটির ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। ক্লিংকার আমদানি, প্রকৃত মূল্য সংযোজন ও মজুত পণ্যের সমন্বয় যথাযথভাবে বিবেচনা না করলে এ খাতের প্রবৃদ্ধি অতিরঞ্জিত হওয়ার সুযোগ থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিতুমীর বলেন, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের বিকৃতির সুযোগ কম ছিল। তবে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা পেশাদার পদ্ধতিতে কাজটি সম্পন্ন করেছেন।

জাতীয় হিসাব প্রণয়নে স্বাধীনতার সুপারিশ

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রতিবেদনে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে অতীতের বিভিন্ন সংস্থা ও গবেষকের প্রশ্ন তোলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাংকের ২০২২ সালের একটি বিশ্লেষণ, ২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনা এবং আইএমএফের মূল্যায়নের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বাধীনতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি বলেন, “আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।”

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন