https://newsbdc.com/national/mwghap434y
হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে ভালো আছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৫ মিনিট আগে
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
তবে স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি চিকিৎসক ডা. ফজলে রাব্বি।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।