ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

আলোচনার মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ করা হবে: হুইপ অপু

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২৩: ৪১
আলোচনার মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণ করা হবে: হুইপ অপু
সংগৃহীত

শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাই শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে নবগঠিত সংগঠন ‘প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (পিট্যাব)-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৮ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

হুইপ অপু বলেন, শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। আশা করি, আলোচনার মাধ্যমে একে একে সব দাবি পূরণ করা সম্ভব হবে।

শিক্ষকদের জাতির অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। অভিভাবকেরা দিনের বড় একটি সময় সন্তানদের বিদ্যালয়ে রেখে আসেন। সেখানে শিক্ষকরা শিক্ষা, আদর ও স্নেহ দিয়ে তাদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। এ কারণেই শিক্ষকরা জাতির অভিভাবক।

শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের যে সম্মান ও মর্যাদার চোখে দেখেন, তা ধরে রাখতে হবে। বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে এখন শিক্ষার্থী ভর্তির হার বেশি। এটিকে গভীর চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৫০ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটি জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ। শিক্ষকদের নিজস্ব কৌশল ও উদ্যোগের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের আগের গৌরব ফিরিয়ে আনতে হবে। এটাই জাতির প্রত্যাশা।

প্রাথমিক শিক্ষার হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে হুইপ বলেন, আগামী প্রজন্ম কেমন হবে, তা অনেকাংশেই নির্ভর করছে শিক্ষকদের ওপর।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫৯ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকরা সেই শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন না।

তিনি শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল প্রণয়ন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং গবেষণায় উৎসাহ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের প্রয়োজনীয় কর্তৃত্ব ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচি নিয়েও প্রশ্ন তোলেন সেলিম ভূঁইয়া। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চালু রাখা ছোট শিশুদের জন্য কঠিন। অনেক শিক্ষার্থী এত দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকতে চায় না। শীতকালে অনেক অভিভাবকও সকালে সময়মতো উঠতে পারেন না। তাই প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করার প্রস্তাব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুদার খোকন বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে হবে এবং বাস্তবেও তার প্রতিফলন ঘটাতে হবে। বিএনপির নেতা পরিচয় দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা বা দায়িত্বে অবহেলা করা যাবে না। এমনটি হলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এতে মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সত্যিকারের মানুষ, সমাজ ও বাংলাদেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিতে এসেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শিক্ষকদের শুধু চাকরিজীবী হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের প্রভাব দীর্ঘস্থায়ী। তাই শিক্ষকদের অবহেলা করা যাবে না। শিক্ষাঙ্গনে কোনো ধরনের রাজনীতি না করে শিক্ষার্থীদের আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

পিট্যাবের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন