https://newsbdc.com/national/mwhd379ew0
গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।
এদিন সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানার ফটকে এলেও বন্ধের নোটিশ দেখে ফিরে যেতে শুরু করেন। অনেককে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতেও দেখা যায়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৪ মিনিট আগে
কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।
এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসেন তারা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করলেও এখন তারা কাজে ফিরতে চান। কিন্তু প্রতিদিন কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে হচ্ছে। আজ আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৬ মিনিট আগে
এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৪ মিনিট আগে
গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে কাজ হচ্ছে না। আজ থেকে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো তাদের কাছে পৌঁছায়নি।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।