https://newsbdc.com/national/mwhddg1arz
বনানীর কড়াইল বস্তিতে আগুনে তরুণের মৃত্যু, পুড়েছে ৮ বসতঘর ও দোকান
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৩ মিনিট আগে
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া ছিলেন। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।