ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

দিপু ভূঁইয়ার উদ্যোগে দখলমুক্ত ভুলতা-গাউছিয়া, ফিরেছে সড়কে স্বস্তি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২: ২১
দিপু ভূঁইয়ার উদ্যোগে দখলমুক্ত ভুলতা-গাউছিয়া, ফিরেছে সড়কে স্বস্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তাঁর উদ্যোগ ও নির্দেশনায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিকল্প স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে বসেছিল শত শত অস্থায়ী দোকান। এতে প্রতিদিন সৃষ্টি হতো তীব্র যানজট, বাড়ছিল দুর্ঘটনার ঝুঁকি, দুর্ভোগ পোহাতে হতো যাত্রী ও পথচারীদের। বারবার উচ্ছেদ অভিযান চালিয়েও স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৪ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

তবে এবার শুধু উচ্ছেদ নয়, ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের পার্শ্ববর্তী বালুর মাঠে স্থানান্তর করা হয়েছে। ফলে একদিকে মহাসড়ক ও ফুটপাত ফিরে পেয়েছে স্বাভাবিক চলাচলের পরিবেশ, অন্যদিকে ব্যবসায়ীরাও পেয়েছেন নির্দিষ্ট স্থানে ব্যবসা করার সুযোগ।

স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক ও যাত্রীরা বলছেন, দীর্ঘদিন পর ভুলতা-গাউছিয়া এলাকায় যানজটের ভোগান্তি কমেছে, ফিরেছে স্বস্তি।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৬ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বর্তমান পরিস্থিতি ধরে রাখতে ৪০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি মহাসড়ক পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে নেওয়া হচ্ছে আরও পরিকল্পনা।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উদ্যোগে ভুলতা-গাউছিয়ায় এই পরিবর্তনকে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন