ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৩০ মিনিট পর ফিরে দায় স্বীকার অভিযুক্তের

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩: ১৪
সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, ৩০ মিনিট পর ফিরে দায় স্বীকার অভিযুক্তের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার প্রায় ৩০ মিনিট পর অভিযুক্ত আল আমিন নিজেই ঘটনাস্থলে ফিরে হত্যার দায় স্বীকার করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

নিহত রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন আল আমিন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, হত্যার প্রায় ৩০ মিনিট পর আল আমিন আবার ঘটনাস্থলে ফিরে এসে উপস্থিত লোকজনের সামনে হত্যার দায় স্বীকার করেন। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। তার দাবি, আল আমিনকে দেখে নেশাগ্রস্ত মনে হচ্ছিল। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তার বিরোধ চলছিল বলেও তিনি শুনেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্তকে আটক করে থানায় রাখা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরি কোথায় ফেলা হয়েছে, সে তথ্যও পাওয়া গেছে। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৬ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযুক্ত নিজেই হত্যার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, রাস্তায় চলার পথে রনি এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে হত্যা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তের আচরণে অসংলগ্নতা দেখা গেছে। তিনি উল্টাপাল্টা কথা বলছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন