https://newsbdc.com/national/mwhiikjhg9
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, রিং বসানোর প্রস্তুতি
একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১ ঘণ্টা আগে
পারিবারিক সূত্রে জানা গেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।