https://newsbdc.com/national/mwhngql1bw
ডিসেম্বরেই আওয়ামী লীগকে পুনর্বাসনের বার্তা, এসপি জাহাঙ্গীরের ফোনে যা পেল পুলিশ
ডিআইজি জানান, জাহাঙ্গীর আলমের পাঠানো বার্তা দুটিতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।
রোববার (১৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিআইজি। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৬ মিনিট আগে
মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, প্রথমে নির্ভরযোগ্য সূত্র থেকে জাহাঙ্গীরের এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়। পরে তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিআইজি আরও জানান, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার প্রক্রিয়া শুরু হয়। জাহাঙ্গীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৯ মিনিট আগে
এর আগে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে কয়েক দিন ধরে নজরদারিতে ছিলেন এসপি জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।