ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিজ হাতে চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২: ০২
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিজ হাতে চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী
সংগৃহীত

জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনকালে সংসদ অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজ হাতে চকলেট উপহার দিয়ে উৎসাহিত করেন।

রোববার (১৫ নভেম্বর) সংসদ ভবন প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে সচেতন ও আগ্রহী হয়ে উঠবে। তবে মূল রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রথমত, পরিচ্ছন্নতা। নিজেদের শহর, বাড়ি ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষায় বর্ষাকালে নিজের কিংবা পরিবারের যেকোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ। সমাজের প্রতিটি স্তরে পশুপাখিসহ সব মাখলুক ও প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৬ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা ঐতিহাসিক সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সরাসরি জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান। কার্যক্রমের শেষ পর্যায়ে সংসদ ভবনের উত্তর প্লাজায় একটি মনোজ্ঞ ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন