https://newsbdc.com/national/mwiq3u20j5
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বৈঠক
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম ন্যূনতম মজুরি বোর্ডের এটি তৃতীয় বৈঠক। আগের বৈঠকে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ নিজেদের প্রস্তাব জমা দিতে সময় চেয়েছিল। আজকের বৈঠকে মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড তাঁদের চার কার্যদিবস সময় দেয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ১৫ মিনিট আগে
নতুন মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে গতকাল সন্ধ্যায় নিজেদের মধ্যে বৈঠক করেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।