https://newsbdc.com/national/mwj48c0d3p
প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৩৯ মিনিট আগে
তিনি আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।
নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।