https://newsbdc.com/national/mwj4hunf5b
হামের উপসর্গে আরও ৪ মৃ/ত্যু, এ বছর প্রা/ণহানি ১ হাজার ৩১৮
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪৪ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এদিকে, একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫০৯ জন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।