https://newsbdc.com/national/mwjgc82sdb
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, জরিমানা ছাড়াই ২২ নভেম্বর পর্যন্ত সুযোগ
ই-ভ্যাট (eVAT) সিস্টেমে সার্ভার জটিলতার কারণে অক্টোবর ২০২৬ করমেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট (eVAT) সিস্টেমে একসঙ্গে অতিরিক্তসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এর ফলে অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪০ মিনিট আগে
এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২২ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে।
এ সময়ের মধ্যে করদাতারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর ২০২৬ করমেয়াদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।