ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

এমপিও শিক্ষকদের জন্য সুখবর, এ সপ্তাহেই আসতে পারে পে-স্কেলের গেজেট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২২: ৪২
এমপিও শিক্ষকদের জন্য সুখবর, এ সপ্তাহেই আসতে পারে পে-স্কেলের গেজেট
সংগৃহীত

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আসছে সুখবর। তাদের নতুন পে-স্কেল কার্যকরে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পৃথক গেজেট প্রকাশের চেষ্টা করছে অর্থ বিভাগ।

সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন হবে। এ অর্থ বরাদ্দের জন্য ইতোমধ্যে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দে সম্মতি মিললেও নতুন পে-স্কেল কার্যকর করতে পৃথক প্রজ্ঞাপন বা আদেশ জারি করা জরুরি।

বিষয়টির গুরুত্ব বিবেচনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক এক দিনের মধ্যে আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশের কাজ করছে অর্থ বিভাগ।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক গেজেট দ্রুত জারির জন্য অর্থ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের চেষ্টা করছে অর্থ বিভাগ। আশা করছি, এ সপ্তাহেই শিক্ষকদের সুখবর দিতে পারব।’

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৭ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কারিগরি শিক্ষকদের বেতনের অর্থের হিসাব চলছে

এদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে প্রয়োজনীয় অর্থের হিসাব তৈরির কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যেই এ হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৩৬ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নে কত টাকা প্রয়োজন হবে, তা নির্ধারণের কাজ চলছে। আগামী বুধবারের মধ্যে হিসাব চূড়ান্ত করার চেষ্টা রয়েছে। এরপর বৃহস্পতিবারের মধ্যে তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘হিসাব তৈরির কাজ প্রায় শেষ। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।’

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রয়োজন প্রায় ২ হাজার কোটি টাকা

অন্যদিকে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, মাদ্রাসা অধিদপ্তর নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এখনো প্রয়োজনীয় অর্থের হিসাব পাঠানো হয়নি। দুই অধিদপ্তরের তথ্য একত্র করে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।

আরও পড়ুন

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১ ঘণ্টা আগে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম-সচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের জন্য যে অর্থ প্রয়োজন হবে, তা একত্র করে একটি চিঠি অর্থ বিভাগে পাঠানো হবে।’

সব মিলিয়ে স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের হিসাব ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে পৃথক গেজেট প্রকাশ এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই নতুন বেতন-ভাতা কার্যকরের বিষয়টি চূড়ান্ত হবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন