ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বাংলাদেশ

নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে সরকারের পরিকল্পনা রয়েছে: সাইমুম পারভেজ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২২: ৫৩
নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে সরকারের পরিকল্পনা রয়েছে: সাইমুম পারভেজ
সংগৃহীত

জীবাশ্ম জ্বালানিনির্ভর জ্বালানিব্যবস্থা থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা আছে, আমাদের গ্রিন প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে।’

সোমবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নে আয়োজিত এক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ: দ্য ন্যাশনাল প্ল্যান অ্যান্ড হোয়াট ইট নিডস ফ্রম কপ৩১’ শীর্ষক এ সংলাপে তিনি মূল ও সমাপনী বক্তব্য দেন।

আরও পড়ুন

যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ৪১ মিনিট আগে যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী

ড. সাইমুম পারভেজ বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের প্রক্রিয়া শুধু জ্বালানির উৎস পরিবর্তনের বিষয় নয়। এ পরিবর্তন হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক। এ ক্ষেত্রে শ্রমিকের জীবিকা, মানুষের প্রয়োজন এবং পরিবেশের সুরক্ষাকে একই সঙ্গে গুরুত্ব দিতে হবে। ন্যায্য রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে সরকারের চারটি মন্ত্রণালয় সমন্বিতভাবে নিরবচ্ছিন্ন কাজ করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৪৩ মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিবেশ সুরক্ষায় সরকারের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বিশেষ সহকারী বলেন, কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে এমন সব ইটভাটা বন্ধ করা হবে। এর বিকল্প হিসেবে নির্মাণকাজে কংক্রিট ব্লকের ব্যবহার উৎসাহিত করছে সরকার।

সরকার, শ্রমিক, বেসরকারি খাত ও তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সংলাপে বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তরের জাতীয় পরিকল্পনা, এর বাস্তবায়ন এবং এ ক্ষেত্রে কপ৩১ থেকে প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তার বিষয়গুলো আলোচনায় আসে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো ৫২ মিনিট আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তনবিষয়ক অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। বাংলাদেশের ন্যায্য রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনবিষয়ক পরিচালক মির্জা শওকত আলী।

আরও পড়ুন

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ১ ঘণ্টা আগে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ

প্যানেল আলোচনায় অংশ নেন ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের (এনসিসিডব্লিউই) চেয়ারপারসন ও ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের প্রতিনিধি মেসবাহউদ্দিন আহমেদ; সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আহমেদ জাফরুল হাসান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী।

সংলাপটি সঞ্চালনা করেন জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমু।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন