https://newsbdc.com/national/mwkhuenccd
যাত্রী নামিয়ে বাস থেকে নামতেই একই বাসের চাপায় প্রাণ গেল সুপারভাইজারের
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আতর আলী জানান, হাসান ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরগামী পিপিবি পরিবহনের বাসটির সুপারভাইজার (চেকার) ছিলেন। উত্তরার জসিমউদদীন রোডে যাত্রীদের চেক করে তিনি বাস থেকে নেমে যান। পরে ওই বাসের ধাক্কায়ই তিনি আহত হন।
আরও পড়ুন
যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী ২৫ মিনিট আগে
আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত হাসান মাগুরার শালিখা উপজেলার বয়রা গ্রামের ছফদুর মোল্লার ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় বসবাস করতেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।